আপনার Firefox এর গতি বাড়িয়ে নিন !!

  পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার Firefox ।  উন্নত ফিচার, নিরাপত্তা ব্যবস্থা, আর ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারনে এটি অনন্য। এসকল সুবিধার পরও যদি আপনি এর গতি আরো একধাপ বাড়িয়ে নিতে পারেন তবে তো আর কথাই নেই। হ্যাঁ ফায়ারফক্সে বিদ্যমান Pipelining এনাবল করে আপনি তা করতে পারেন। Pipelining এনাবলের মাধ্যমে আপনি কোন ওয়েব পেইজ লোড হওয়ার প্রয়োজনীয় সময় কমাতে পারেন। Pipelining Firefox কে একই সময়ে একের অধিক request প্রেরন ও গ্রহন করার পথ খুলে দেয়। যেমন আপনার কাঙ্খিত ওয়েব সাইটে যদি একের অধিক ছবি থাকে তাহলে Pipelining একই সমযে একের অধিক ছবি লোড করবে ফলে আপনার ব্রাউজিং হবে আরও দ্রুততর। এবার চলুন দেখে নেই কিভাবে আমরা এই Pipelining ফিচারটি এনাবল করবো।



  1. Firefox ওপেন করুন, এড্রেসবারে about:config লিখে এন্টার চাপুন।
  2. নিচের search box এ pipelining টাইপ করুন।
  3. network.http.pipelining এ Double-click করুন এবং true সিলেক্ট করুন।
  4. network.http.proxy.pipelining এ Double-click করুন এখানেও true সিলেক্ট করুন।
  5. নিশ্চিত হয়ে নিন যে network.http.pipelining.maxrequests অপশনের value 30 এর চেয়ে বেশি আছে, না থাকলে ডাবল ক্লিক করে সেট করে নিন।
  6. এবার ব্রাউজারের যেকোন খালি যায়গার Right-click করুন > New > Integer > নাম দিন Integer nglayout.initialpaint.delay এবার আপনার কাছে এর ভ্যালু চাওয়া হবে; ভ্যালু হিসেবে 0 সেট করুন এবং Ok দিয়ে বেরিয়ে আসুন।
 এবার ফায়ারফক্স Restart করুন এবং ব্রাউজ করে পরিবর্তন লক্ষ্য করুন।

মন্তব্যসমূহ